বদল করতে হবে বাড়তি গনি খানের কোতোয়ালি প্রাসাদ ঘেরাও কংগ্রেস সমর্থকদের
দি নিউজ লায়নঃ কংগ্রেস প্রার্থী বদলের দাবি তুলে গনিখানের কোতোয়ালি প্রাসাদ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই রতুয়া বিধানসভা কেন্দ্রের শতাধিক কর্মী,সমর্থকেরা । সোমবার সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে কংগ্রেসের নেতাকর্মীদের বিক্ষোভ, অবস্থান। এমনকি কোতুয়ালি ভবনের সামনে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান রতুয়া কেন্দ্রের শতাধিক কর্মী সমর্থকেরা ।
বিকেল গড়িয়ে যাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ কংগ্রেস নেতাকর্মীরা গনিখানের কোতুয়ালি ভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ অব্যাহত রাখেন বলে সূত্রের খবর। বিক্ষোভকারী কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ, রতুয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছে নাজিমা খাতুন। ওই প্রার্থীকে কেউ চেনেই না। অর্থের বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। যাকে প্রার্থী করা হয়েছে তার কোন জনসংযোগ নেই। যার ফলে দলের ক্ষতি হবে। অবিলম্বে প্রার্থী বদল করতে হবে এমনই দাবি নিয়ে অবস্থান , বিক্ষোভ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে ,কংগ্রেসের নাজিমা খাতুন নামে রতুয়া বিধানসভা কেন্দ্রের একজনকে প্রার্থী করা হয়েছে। যাকে প্রার্থী করা হয়েছে তার কোন জনসংযোগ নেই। তিনি কয়েক মাস আগে সিপিএম থেকে কংগ্রেসে এসেছেন। মোটা টাকার বিনিময়ে তাকে প্রার্থী করেছে জেলা নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীকে কোতুয়ালি ভবনে আটকে দিনভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলল কোতুয়ালি ভবন ঘেরাও কর্মসূচি।
অবিলম্বে এই প্রার্থী পরিবর্তন করে সাধারণ মানুষের সাথে যুক্ত এমন কোন মানুষকে প্রার্থী করতে হবে এই দাবী নিয়ে তাদের এই বিক্ষোভ বলে তারা দাবি করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার অন্তর্গত রথবাড়ি থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আবু হোসেন খান চৌধুরী কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তার ছেলে তথা সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশাখান চৌধুরী বলেন,আমার বাবা সুজাপুরে আমার জেঠু আবু নাসের খান চৌধুরীর বিরুদ্ধে আমাকে প্রার্থী করেছিলেন। তাকে আমি পরাজিত করেছিলাম।
তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। আবার গত লোকসভা ভোটে আমার পিসতুতো বোন মৌসুম নূরের বিরুদ্ধে আমি প্রার্থী ছিলাম সুতরাং আমরা এক বাড়িতে থাকলেও আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে অভিযোগ করলে তা সঠিক নয় । রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে লিখিত ভাবে যে প্রার্থীর নাম করা হয়েছে তাকেই প্রার্থী করা হয়েছে। সুতরাং টাকা লেনদেনের যে গল্প করা হচ্ছে তা ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। তৃণমূলের মালদা জেলার কো-অডিনেটর দুলাল সরকার বলেন,কংগ্রেস সিপিএমের সাথে আইএসএফ-এর মতোন একটি সংগঠনের সাথে জোট করে নিজের দেউলিয়াপনা দেখিয়ে দিয়েছে।এদের সাথে মানুষের কোন যোগাযোগ নেই তাই এখন প্রার্থী নিয়ে এরকম বিক্ষোভ হচ্ছে ।

Post a Comment